আমার বাংলাদেশ লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ লিখেছেন সিজান মাহমুদ - Shezan Mahmud - ডিসেম্বর ০৬, ২০১৭ বাংলাদেশের প্রথম পতাকা :) আমার বাসায় প্রেবেশর পথে একটা টিনের গেইট আছে, গেইট টাতে নানা রকম আজেবাজে পোষ্টার লাগানো বন্ধ করতেই আমি নিজের হাতে একে ছিলাম :) আমার বাসা, আমার বাংলাদেশ, আমার পতাকা, আমার গৌরব <3 লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ মন্তব্যসমূহ
হৈমন্তের জোৎসনা শহর লিখেছেন সিজান মাহমুদ - Shezan Mahmud - অক্টোবর ১৬, ২০১৬ হৈমন্তের জোৎসনা শহর র্নিজীব চারপাশ, মুক্ত আকাশ, ক্লান্ত শহরের ব্যস্ত আকাশে মায়াবী চাদঁ, পূর্ন আদুরে জোৎসনায় মেঘের ছায়া, হীম বাতাস সিক্ত শিশিরে মাদকতা, ঘুম ভাঙানো পাখিরাও আজ ঘুমিয়ে, তারারাও লজ্জিত ভরা জোৎসনা প্রেম বিলানোতে, কিন্তু একি?? মশারা করছেটা কি?? ওরে রক্ত চোষা, আজো কি প্রেম নিতে দিবি না?? আকাশ ভারি সং সেজেছে, মায়ায় মাতন দোলে, ঘুম আজ ছুটি নিয়েছে, প্রেম নেবো বলে, নেশার লাটিম যেমন ঝিম ধরে, তেমনি করে পণ জমেছে, মেঘের ভেলায় চিঠি দিয়েছি, আজ চাদঁকে প্রেম দিতেই হবে যে, আজি পহেলা হেমন্তের পাকা ধানের মহুয়া গ্রানে, প্রেমের ভোমর যদি নাই বা নাচে তবে কবে নাচবে বলো?? শিমুল ফুলের গ্রানে ফাগুনে, প্রেমে আগুন জ্বলে ছিলো, তাই ঐ প্রেম ধরতে পারিনি, আজ কার্তিকি প্রেম ধরে রাখবোই, দেবে কি একটু কার্তিকি আগাম রসায়নে প্রেম, তবেই শিউলি ফুলের মালায় তোমায় বরন করবো। আরও পড়ুন
ম্যানহোল হুশিয়ার লিখেছেন সিজান মাহমুদ - Shezan Mahmud - আগস্ট ০২, ২০১৭ দূর্গম সড়ক, খান্দা রাস্তা, ম্যানহোল হুশিয়ার ডুবিয়া পারাপার, লঙ্ঘিতে হবে ডোবা নিশিতে, যাত্রীরা হুশিয়ার। কে আছো রাজনীতিজ্ঞ, হও আগোয়ান, দেখাইবা মেনহোলের মুখ, এ জল আজ দিতে হবে পাড়ি, কাটাইয়্যা খান্দা প্যারত। হইলেই বৃষ্টি সুয়ারেজের পানিতে, বাস রিক্সা হারায় পথ, জমিলে পানি চিকন গুনিয়াও, বেঁচে থাকাই জেনো হিম্মত। -_- আরও পড়ুন
বয়সের ঢেউ লিখেছেন সিজান মাহমুদ - Shezan Mahmud - জুলাই ২৫, ২০২১ যুবকের মত দুরন্তপনায় উপভোগ করা, কিংবা শৈশবের মত আতঙ্কিত হওয়া, নতুবা পৌঢ়ের মত একান্ত ব্যাস্ত থাকা, অথবা বৃদ্ধের মত এমনিই প্রভুকে ডাকা। নাহ সে সব কিছুই এ সময় বোধহয়না, সময়ের চলায় অপলক তাকিয়ে থাকা হয়, বয়সের ঢেউয়ে নিজের উত্থান পতনকে দেখা। এ বড়ই অদ্ভুত রোমাঞ্চকর হতাশার, আর অবাক ধরনের অকল্পনিয় সুখের, তাই তো আমাদের বেঁচে থাকার ইচ্ছা, নিজেরা সাপ লুডুর মাঠে প্রভুর গুটির মত। কখন কিভাবে উঠবো নামবো ফুরিয়ে যাবো, তা ভেবেও থামা হয়না না কারোই ছুটে চলা। দিগন্তবিস্তৃত উন্মাদ ঢেউয়ের বুক ফাটিয়ে, কখনো মাটির বুকে পিচ গলিয়ে পাথর চেপে। দাপটে বেড়ানো এই পার্থিবের বুকে আমরা, ক্ষুদ্র বালুকার চেয়েও ক্ষুদ্র মানব বস্তু, অদম্য ইচ্ছা, অদ্ভুদ অনুভুতি, অকল্পনিয় সুখ, অফুরন্ত আশা ব্যার্থতা হতাশা গুটিয়ে যেতে চাওয়া। তাও আমরা নাইবা ডরাই, হেরেও যদি যাই, জানি জিতেই চলেছি আমরা সর্বদা, প্রভুযে বলেছেন তুমি সৃষ্টির সবচেয়ে সেরা। [লিখাঃ রাত ১১টা+, ২২ জুলাই ২০২১, লঞ্চের ছাঁদে, কালীগঞ্জ রিভার জোন] আরও পড়ুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন