আপনি বাচঁলে বাপের নামের চেয়ে বাপকা বেটাই শ্রেয় "আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় হয়ে কাজে বড় হবে? মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হইবে, এই যার পণ।" এই কবিতাটি ছোট হতে যতটুকু পর্যন্ত বাবাকে কাছে পেয়েছি ততটুকু বয়স পর্যন্ত কতবার যে শুনিয়েছেন তার ইয়ত্তা নেই। বাবা, আজও তোমার ঐ কবিতাকে বারবার পাঠ করার চেষ্টা করছি, তখন এটা একটা কবিতাই মনে করতাম দিনযায় বড়হচ্ছি কবিতাও কেন যেন কঠিন হচ্ছে। কিন্তু একটা অক্ষরও তো বদলায়নি?.. বাবা, পারিনি দিতে তোমাকে তোমার প্রাপ্য সম্মান, খেদমতও করিনি আজও পারঠিছ না তোমার জন্য দোয়া করতে। হেরে গিয়েছি সবখানে কিছুটা শুধরেও নিয়েছি, কিন্তু তোমার কাছে শুধরনোর বা ক্ষমা চাওয়ার একটা সুযোগও তো পাবনা। যান্ত্রিক জীবনে হয়েছি পাষান তাই আজও অন্যদের প্রাপ্যটাও দিতে পারছিনা। তোমার একটাকথা আজও মনে পরে “১০বার পড়ার চাইতে একবার লিখা উত্তম” তাও পারিনি লেখাপড়াতো গোল্লায় অন্য সবকাজে কপি করা, শর্টকাট করার অভ্যাসটাও এখনও ছাড়তে পারিনি। সমস্যার সমাধান চাইনা, জানতে চাই “...